পাকিস্তানি পতাকাখচিত ক্যাপ পরে ভারতীয় গানে ঠোঁট মেলানোর অপরাধে পাকিস্তানের এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স তাদের এক যুবতী সহকর্মীকে শাস্তি দিয়েছে। ওই যুবতীর একটি ভিডিও ভাইরাল হওয়ার পর কর্তৃপক্ষ এমনটা করেছে। একই সঙ্গে তারা তদন্তের নির্দেশ দিয়েছে। অভিযুক্ত যুবতী পাকিস্তানের শিয়ালকোট বিমানবন্দরে দুই বছর ধরে দায়িত্ব পালন করছেন। এ খবর দিয়েছে অনলাইন জি নিউজ। এমে বলা হয়, ওই যুবতীর ইনক্রিমেন্ট স্থাগিত করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার। ওই যুবতীর বয়স ২৫ বছর।তিনি এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্সের (এএসএফ) আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে অভিযোগ আনা হয়েছে। যদি তিনি ভবিষ্যতে আরো কোনো নিয়ম লঙ্ঘন করেন তাহলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমুলক ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেয়া হয়েছে। একই সঙ্গে এএসএফ প্রশাসন তার স্টাফদের সতর্ক করেছে। বলা হয়েছে, তারা যেনো সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো বিতর্কিত কর্মকান্ডে জড়িত না হন। উল্লেখ্য, সম্প্রতি ওই যুবতীর একটি ভিডিও ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রচার হয়। এতে পাকিস্তানি পতাকাখচিত ক্যাপ পরে ভারতীয় গানে ঠোঁট মেলানোয় তার বিরুদ্ধে তীব্র সমালোচনা ওঠে। এর আগে গত মাসে পাকিস্তানের স্বাধীনতা দিবসে এক পোলিশ যুবতীকে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি বিমানে নাচতে দেখা যায়। ওই ভিডিও ব্যাপকভাবে প্রচারিত হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। Post navigation শায়েস্তাগঞ্জে রেলওয়ের অর্ধশতাধিক একর ভূমি বেদখল বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানিদের ফেরত নিতে ইমরান খানের প্রতি জোর আহ্বান