চতুর্থ সপ্তাহেও প্রেক্ষাগৃহে মাহির ‘মনে রেখো’

কোরবানি ঈদে মাহিয়া মাহি অভিনীত ‘মনে রেখো’ ও ‘জান্নাত’ নামে দুটি ছবি মুক্তি পায়। দুটি ছবিই দর্শকরা গ্রহণ করেছে। এদিকে মাহির ছবি ‘মনে রেখো’ মুক্তির চতুর্থ সপ্তাহেও দেশের ৩০টির বেশি সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে বলে জানান ছবির প্রযোজনা প্রতিষ্ঠান হার্টবিট প্রডাকশন হাউজের ম্যানেজার আবদুল আলীম। তিনি বলেন, ঈদের পর থেকে ছবির সাড়া পাচ্ছি আমরা। এর আগে সপ্তাহে ৪০ সিনেমা হলে চলেছিল ‘মনে রেখো’। তবে মুক্তি পেয়েছিল একযোগে ৭০টির বেশি সিনেমা হলে। ছবিটির প্রযোজক তাপসী ফারুক জানান, এ ছবিটি এবার বেশ ভালো ব্যবসা করছে। আর দর্শকরাও সিনেমাটি দেখতে সিনেমা হলে ভিড় করছে।সাধারণত, দ্বিতীয় সপ্তাহে অনেক হল থেকে ‘মনে রেখো’ নামিয়ে অন্য ছবি প্রদর্শন করেছিল হল মালিকরা। তারা স্বীকার করেছেন ‘মনে রেখো’ নামিয়ে ভুল করেছেন। নতুন করে আবার ওই সব সিনেমা হলে চলবে ‘মনে রেখো’। সবমিলিয়ে এখনো ভালো যাচ্ছে ছবিটি। ‘মনে রেখো’ ছবিতে অভিনয় করেছেন মাহিয়া মাহি ও কলকাতার নায়ক বনি সেনগুপ্ত। এছাড়াও ছবিতে অভিনয় করেছেন মিশা সওদাগর, জয়ী, তুলিকা, বিশ্বজিৎ। পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের