Breaking
Wed. Jul 22nd, 2026

অধিনায়কের ঘূর্ণন পদ্ধতি দর্শনের পর অবশেষে স্থায়ীভাবে নেইমারের নাম ঘোষণা করেছেন ব্রাজিল কোচ লিওনার্দো বাচ্চি তিতে। এর আগে বহু যাচাই-বাছাই শেষে দলের স্থায়ী অধিনায়কের নাম ঘোষণা করেন তিনি। রাশিয়া বিশ্বকাপে নিজেদের লক্ষ্য নিয়ে খুব বেশি দূর যেতে পারেনি ব্রাজিল। বেলজিয়ামের বিপক্ষে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়তে হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। দীর্ঘ চার মাস পর ইনজুরি কাটিয়ে এসে রাশিয়া বিশ্বকাপে খেলেন নেইমার। টুর্নামেন্টে দুটি গোল পেয়েছেন প্যারিস সেইন্ট জার্মেই’র (পিএসজি) এই তারকা। দলের সেরা তারকা নেইমার অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর সাংবাদিকদের বলেন, আমি আবারো দায়িত্ব পেয়েছি কারন এই সময়ের মধ্যে আমি অনেক শিখেছি। আমি অন্যদের কাছ থেকে আরো শিখতে চাই।এই ধরনের দায়িত্ব আমার জন্য বেশ ভালো হতে পারে। বিশ্বকাপে নিজের ফাউল নিয়ে সমালোচকদের জবাব দিতে গিয়ে নেইমার বলেন, আমি অনেক সমালোচকদের লক্ষ্যে পরিণত হয়েছি। খুব বাজে মুহূর্ত থাকায় আমি ওই সময় কথা বলতে পারিনি। কথা বলার জন্য প্রস্তুতি না থাকায় আমি চুপ থেকেছিলাম। কারণ আমি জানতাম নিরবতাই সেরা জবাব।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *