অটোরিকশা ও মাইক্রোর সংঘর্ষে নিহত ২

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় চারিয়া বুড়ির পুকুর পাড় এলাকায় সিএনজি অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।

বৃহ¯পতিবার রাত ১২টার পর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা ফটিকছড়ির নানুপুর গ্রামের মো. ইদ্রিস মিয়ার পুত্র মো. নুরুল হুদা (৪৫) এবং একই গ্রামের মো. রফিকের পুত্র মো. আবু তৈয়ব (১৫)।

তারা সিএনজি অটোরিকশার যাত্রী ছিলেন বলে জানান হাটহাজারী থানার অফিসার ইনচার্জ (ওসি) বেলাল উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর।

ওসি জানান, দুর্ঘটনার পর মাইক্রোবাসের চালক-হেলপার পালিয়ে গেছে। ধুমড়ে-মুচড়ে যাওয়া সিএনজি অটোরিকশা উদ্ধার ও মাইক্রোবাসটি আটক করা হয়েছে।

হাটহাজারী প্রতিনিধি আবু শাহেদ জানান, বৃহস্পতিবার দিনগত রাত ১২টার পর চট্টগ্রামমুখী একটি মাইক্রোবাস ও ফটিকছড়িমুখী সিএনজি-চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে অটোরিকশাটি ধুমড়ে-মুচড়ে যায়।এরমধ্যে চাপা পড়ে মো. নুরুল হুদা নামে অটোরিকশার ওই যাত্রী ঘটনাস্থলে নিহত হন। ওই সময় সিএনজি-চালিত অটোরিকশায় থাকায় আরও তিন যাত্রী গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে দ্রুত হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে মো. আবু তৈয়ব নামে আরেক অটোরিকশা যাত্রীর মৃত্যু ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জহিরুল ইসলাম জানান, আহত অপর দুইজনকে চিকিৎসা দেওয়া হলেও শুক্রবার ভোরে আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরো দেখুন

মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গ্রাহকের হারিয়ে যাওয়া মানিব্যাগ ও টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছে জনতা ব্যাংক পিএলসি বরগুনার আনসার মারুফ

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: গ্রাহকের হারিয়ে যাওয়া ২২ হাজার টাকাসহ মানিব্যাগ কুড়িয়ে পেয়ে

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির