Breaking
Sun. Jul 19th, 2026

প্রোটিয়াদের বিপক্ষে দাড়াতেই পারলো না জিম্বাবুয়ে

দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, ওয়ানডে, South Africa, Zimbabwe, ODI, Rtvonline

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আর তিনটি টি-টোয়েন্টি সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকায় অবস্থান করছে জিম্বাবুয়ে। আজ রোববার কিম্বার্লিতে শুরু হয়েছে ওয়ানডে সিরিজ।
সকালে টস জিতে স্বাগতিকরা ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় জিম্বাবুয়েকে। কিন্তু ব্যাটিংয়ে নেমেই একের পর এক উইকেট হারাতে থাকে দ্রুত।
ওপেনার সুলেমান মিরের শূন্য রানে বিদায়ের পর আরেক ওপেনার হ্যামিল্টন মাসাকাদজা করেন ৫২ বলে ২৫ রান।
টপ আর মিডল অর্ডার ভেঙে পড়েছে বালুর বাঁধের মতো। শেষদিকে এল্টন চিগাম্বুরার ২৭ আর ওয়ালটন মাসাকাদজার ১৫ রানে কোনও মতে দলীয় ১০০ রান পার করে সফরকারীরা।
দক্ষিণ আফ্রিকার হয়ে লুঙ্গি এনগিদি নেন ৩ উইকেট। দুটি করে উইকেট তুলে নেন কাগিসো রাবাদা, আন্দিলে ফেলুকওয়ায়ো আর ইমরান তাহির।
শেষ পর্যন্ত ৩৪.১ ওভার ব্যাটিং করে ১১৭ রানে অল আউট হয়ে যায় জিম্বাবুয়ে। এটিই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে সর্বনিম্ন সংগ্রহ মাসাকদজা-টেইলরদের।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *