প্রথমবারেই যারা এমপি-মন্ত্রী হলেন

প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েই বেশ কয়েকজন মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন। সেই সৌভাগ্যবানদের মধ্যে সবচেয়ে বড় চমক এ কে আবদুল মোমেন। সিলেট-১ আসন থেকে এবারই প্রথম এমপি নির্বাচিত হয়েছেন। প্রথমবারেই চমক। দায়িত্ব পেয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীর। এর আগে তিনি দুই মেয়াদে জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। তিনি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ছোট ভাই।

একইভাবে প্রথমবারের মতো আওয়ামী লীগের মনোনয়নে বরিশাল-৫ আসন থেকে এমপি পদে জয়ী হয়ে কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম প্রথমবারই প্রতিমন্ত্রী হয়েছেন।তিনি পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। এদিকে একই মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব পাওয়া এ কে এম এনামুল হক শামীমও প্রথমবার এমপি হলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন শরীয়তপুর-২ আসন থেকে।

আরেক উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলও এবারই প্রথম চট্টগ্রাম-৯ আসন থেকে নির্বাচিত এমপি। দায়িত্ব পালন করবেন শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রীর। তিনি চট্টগ্রামের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছেলে ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

আরো দেখুন

মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গ্রাহকের হারিয়ে যাওয়া মানিব্যাগ ও টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছে জনতা ব্যাংক পিএলসি বরগুনার আনসার মারুফ

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: গ্রাহকের হারিয়ে যাওয়া ২২ হাজার টাকাসহ মানিব্যাগ কুড়িয়ে পেয়ে

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির