Breaking
Mon. Jul 13th, 2026

জমি-জিরাত সব উৎসর্গ করেছি — মোমিন মেহেদী

জমি-জিরাত সব উৎসর্গ করেছি — মোমিন মেহেদী

মাসব্যাপী নতুনধারা বাংলাদেশ এনডিবির সদস্য সংগ্রহ কর্মসূচী চলাকালে চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, দেশ-মানুষ এবং নতুনধারার জন্য জমি-জিরাত সব উৎসর্গ করেছি। একরকম যাযাবর জীবন বেছে নিয়েছি ছাত্র-যুব-জনতার অধিকার আদায়ের জন্য। ৩৩ তোপখানা রোডস্থ চেয়ারম্যান-এর কার্যলয়ের সামনে ২০ এপ্রিল সকাল ১০ টায় অনুষ্ঠিত কর্মসূচীতে এসময় নতুনধারা বাংলাদেশ এনডিবির সিনিয়র ভাইস চেয়ারম্যান শন্তা ফারজানা, প্রেসিডিয়াম মেম্বার চঞ্চল মেহমুদ কাশেম, আহমেদুল কবির খান কিরণ, ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত, যুগ্ম মহাসচিব আবু বকর রতন, ইসলাম উদ্দিন সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক হরিদাস সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় মোমিন মেহেদী আরো বলেন, নতুনধারায় যোগ দিতে ৩৩ তোপখাানা রোডস্থ চেয়ারম্যানের কার্যালয়ে সরাসরি যোগ দেয়ার পাশাপাশি সারাদেশ থেকে অবশ্যই দেশের বাইরে থাকা প্রবাসীরাও অনলাইনে-ফেসবুক পেইজে থাকা নির্ধারিত ফরম পূরণ করে সদস্য হতে পারবেন। এছাড়াও সদস্য হতে আগ্রহীরা নাম, ঠিকানা, বয়স ও জাতীয় পরিচয়পত্র নম্বর লিখে ০১৯৭২৭৪০০১৫ নম্বরে লিখে পাঠিয়ে দিলে ফিরতি এসএমএস-এ সদস্য করে নেয়া হবে।
বার্তা প্রেরক

(মুমতাহিনা মুন)
ভাইস চেয়ারম্যান, নতুনধারা বাংলাদেশ এনডিবি
০১৭১২-৭৪০০১৫

আজকের ঢাকা/অনুষ্ঠানসূচী
জাতীয় সাংস্কৃতিকধারা : ১৯ এপ্রিল সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের বিপরিতে ৩৩ তোপখানা রোডস্থ সাউন্ডবাংলা মিলনায়তনে নুসরাত হত্যাকারীদের বিচারের দাবীতে শোকাহত কবিতা পাঠ ও আলোচনা সভা।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *