সারা বিশ্বে বুধবার পালিত হচ্ছে মহান মে দিবস। মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে ১৮৮৬ সালের পয়লা মে, অধিকার আদায়ের আন্দোলনে পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেন কয়েকজন শ্রমিক। এই শহিদ শ্রমিকদের স্মরণ করতে প্রতি বছর পয়লা মে পালন করা হয় ‘আন্তর্জাতিক শ্রমিক দিবস’।

শ্রমিকদের গান শোনাতে মালয়েশিয়া যাচ্ছেন জেমস
সোশ্যাল মিডিয়াতে অনেকেই নানা ছবি পোস্ট করে, নানা ক্যাপশন দিয়ে বিভিন্ন স্ট্যাটাস দিচ্ছেন। পিছিয়ে নেই বাংলাদেশের শোবিজ তারকারাও। সেই কাতারে নাম লিখেছেন নায়িকা অপু বিশ্বাস।

শ্রমিকদের অধিকার আদায়ের পাশাপাশি শিশুশ্রম বন্ধের আহ্বান জানিয়ে অপু বিশ্বাস তার ফেসবুক পেজে লিখেছেন, ‘শ্রমিক দিবসে একটাই প্রার্থনা শিশু শ্রমিকরা হাতুড়ি ছেড়ে কলম ধরুক।’

মে দিবসের প্রতি সম্মান জানিয়ে অপু বিশ্বাসে বলেন, ‘দিন দিন আমাদের পারপাশে শিশু শ্রমিকেরদের সংখ্যা বেড়েই চলছে। রাস্তায় বের হলেই দেখা যায় লেগুনা থেকে শুরু করে অনেক ঝুঁকিপূর্ণ কাজে তারা নিয়োজিত । কিন্তু এই বয়সে তাদের স্কুলে থাকার কথা। হয়তো অভাবের তাড়না কিংবা সচেতনতার অভাবে আমাদের সমাজে এমনটা ঘটছে। আমরা এটা চাই না। শিশুদের মুখে সব সময় হাসি দেখতে চাই। সকলের প্চেষ্টায় শিশুশ্রম বন্ধ করা সম্ভব।’

প্রসঙ্গত, অপু বিশ্বাস অভিনীত ‘শশুর বাড়ি জিন্দাবাদ টু’ ছবিটি এখন মুক্তির অপেক্ষায় আছে। চলচ্চিত্রটিতে অপু বিশ্বাসের সাথে জুটি বেঁধে অভিনয় করেছেন নায়ক বাপ্পী চৌধুরী।

২০০৪ সালে আমজাদ হোসেনের কাল সকালে ছবির মাধ্যমে চলচ্চিত্রে পদার্পণ করেন অপু বিশ্বাস। ২০০৫ সালে এফআই মানিক পরিচালিত কোটি টাকার কাবিন ছবিতে প্রধান নায়িকা হয়ে অভিনয় করেন শাকিব খানের বিপরীতে। অপু বিশ্বাস ৭২টির এরও বেশি ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *