ভূমধ্যসাগরে নৌকাডুবিতে বেঁচে যাওয়া ৩ বাংলাদেশি ফিরলেন

লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় উদ্ধার তিন বাংলাদেশি ঢাকায় ফিরেছেন। আজ শুক্রবার ভোর ৫টা ৩৮ মিনিটে টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তাঁরা।

তাঁরা হলেন মাহফুজ আহাম্মেদ, বিল্লাল আহাম্মেদ ও বাহাদুর।বিমানবন্দর সূত্র এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। তবে তাঁদের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। ওই তিনজনকে এখনো ইমিগ্রেশনে রাখা হয়েছে।

গত ৯ মে ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় ১৪ বাংলাদেশিকে জীবিত উদ্ধার করে স্থানীয় জেলে ও নৌবাহিনী। এই ১৪ জনের মধ্যে ৪ জন আছেন সেখানকার হাসপাতালে। তিনজনকে দেশে ফেরত পাঠানো হলো। বাকি সাতজন এই মুহূর্তে ফিরতে রাজি হয়নি বলে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের প্রতিনিধিরা তাঁদের ফেরত পাঠায়নি। তাঁদের আরও সময় দেওয়া হয়েছে।

এর আগে গত ২১ মে ভূমধ্যসাগর থেকে উদ্ধার হওয়া ১৫ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনেন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের প্রতিনিধিরা। তাঁদের গত ১০ থেকে ১২ মের মধ্যে ভূমধ্যসাগর থেকে উদ্ধার করে তিউনিসিয়ার কোস্টগার্ড।

ইউএনএইচসিআরের তথ্যমতে, চলতি বছরের প্রথম চার মাসে লিবিয়া থেকে ইউরোপে পাড়ি জমাতে গিয়ে অন্তত ১৬৪ জন মানুষের মৃত্যু হয়েছে।

আরো দেখুন

মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গ্রাহকের হারিয়ে যাওয়া মানিব্যাগ ও টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছে জনতা ব্যাংক পিএলসি বরগুনার আনসার মারুফ

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: গ্রাহকের হারিয়ে যাওয়া ২২ হাজার টাকাসহ মানিব্যাগ কুড়িয়ে পেয়ে

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির