বিশ্বকাপ–২০১৯ উপলক্ষে টাইগার ও টাইগার ফ্যানদের জন্য মিউজিক ভিডিও নিয়ে এল বিসিবি ও লাইফবয়। গতকাল শনিবার অনুষ্ঠিত হয়ে যাওয়া এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ‘খেলবে টাইগার, জিতবে টাইগার’ নামের এই মিউজিক ভিডিওটির।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ইউনিলিভার বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ ছাড়া ইংল্যান্ড থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংবাদ সম্মেলনে যোগ দেন জাতীয় দলের ক্রিকেটাররা।
গানটি নিয়ে নিজেদের ইতিবাচক অনুভূতির কথা জানিয়েছেন ইউনিলিভারের কর্মকর্তারা। ইউনিলিভার বাংলাদেশ এক বিবৃতিতে বলছে, ‘লাইফবয় এই মিউজিক ভিডিও&# 39–এর মাধ্যমে চেষ্টা করেছে টাইগার ফ্যানদের আবেগকে তুলে আনার। ফ্যানদের সঙ্গে টাইগারদের যোগাযোগ করার। মা দিবস অথবা টাইগার রাইজিং ভিডিওগুলোও এরই অংশবিশেষ। এ সবকিছুরই উদ্দেশ্য আমাদের টাইগার ও টাইগার ফ্যানদের উজ্জীবিত ও অনুপ্রাণিত করা। লাইফবয় সব সময় টাইগারদের সঙ্গে আছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের এই পথচলা আরও দীর্ঘ হবে।’

লাইফবয় শুরু থেকেই মা ও শিশুর সুস্বাস্থ্য নিয়ে কাজ করে আসছে। শিশুদের দিনে পাঁচবার হাত ধুতে বলা তারই একটি অংশ। মিউজিক ভিডিওটিতে টাইগারদের দেওয়া ‘খেলবে টাইগার, জিতবে টাইগার’ সিগনেচার মুভটি লাইফবয়ের এই প্রচেষ্টার একটি অন্য রূপ।

মিউজিক ভিডিওটির দায়িত্ব দেওয়া হয়েছিল বিজ্ঞাপনী সংস্থা অ্যাডকমের ওপর। এ ছাড়া গানটির প্রাথমিক পরিকল্পনা, কথা-স্ক্রিপ্ট, দৃশ্যধারণসহ যাবতীয় বিষয়ের দেখভালের দায়িত্ব পালন করে এই বিজ্ঞাপনী সংস্থা। সংস্থাটির ক্রিয়েটিভ ডিরেক্টর পুলক অনিল নিজেই গানটির কথা লিখেছেন। সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমন চৌধুরী। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা সাকিব ফাহাদ এবং গানটি গেয়েছেন জোহাদ। মিউজিক ভিডিওটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অ্যাডকমের হেড অব ক্লায়েন্ট সার্ভিস আনোয়ারুল কাদির।

জানতে চাইলে আনোয়ারুল কাদির বলেন, ‘জাতি হিসেবে আমরা অনেক আবেগপ্রবণ। ক্রিকেটের ক্ষেত্রে এই আবেগ আরও বেশি কাজ করে। এই আবেগটাকে আমরা নতুনভাবে তুলে আনার চেষ্টা করেছি। টাইগারদের¯স্পন্সর হিসেবে লাইফবয়ের পক্ষ থেকেও এমন কিছু করার ইচ্ছা ছিল। লাইফবয় সব সময় টাইগারদের সঙ্গে ছিল, সঙ্গে থাকবে।’
গানটির গীতিকার পুলক অনিল নিজের ভালো লাগার কথা জানান। বলেন, ‘এটি আমার জন্য স্মরণীয় কাজ হয়ে থাকবে। মানুষের মুখে মুখে এই গান ফিরুক—দল ভালো খেলুক এটাই আমার চাওয়া।’

গানটির দৃশ্যধারণ হয়েছে রাজধানী ঢাকা ও ঢাকার আশপাশে বিভিন্ন শুটিং লোকেশনে। গানটিতে উল্লাস-উদ্‌যাপন, ফ্ল্যাশ মব, ফায়ার-ওয়ার্কস—সবকিছুই তুলে ধরা হয়েছে ভিন্ন আঙ্গিকে। ফুটে উঠেছে ছোট-বড় সবার ক্রিকেট উন্মাদনা। ভিডিওতে দেখা যায়, টাইগারদের জেতা স্মরণীয় সব ম্যাচের কাপগুলোর একঝলক। নতুনত্ব দেখা গেছে ক্যামেরার কাজেও। গানটি এখন থেকে লাইফবয় বাংলাদেশের ইউটিউব ও ফেসবুক পেজে পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *