সিরাজগঞ্জের এনায়েতপুরে অটোরিকশা ও অটোভ্যানের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন।

শুক্রবার দুপুরে এনায়েতপুর কেজির মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম রুহুল আলীম (২৪)। তিনি এনায়েতপুর থানার সোনাতলা গ্রামের খাইরুল ইসলামের ছেলে।
আহতদের উদ্ধার করে স্থানীয় খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এনায়েতপুর থানার এসআই (উপ-পরিদর্শক) শহিদুল ইসলাম আরটিভি অনলাইনকে জানান, শুক্রবার দুপুরে এনায়েতপুর কেজির মোড় এলাকায় একটি যাত্রীবোঝাই সিএনজি অটোরিকশা ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাঁচজন আহত হন। আহতদের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রুহুল আমিনকে মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *