দীর্ঘদিন একসঙ্গে থাকার পরে সম্পর্কে দাঁড়ি টেনেছিলেন রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ। এই বিচ্ছেদ রণবীরের জন্য সহজ হলেও ক্যাটরিনার জন্য বেশ কঠিন ছিল। দুজনের বিচ্ছেদে মন ভেঙেছিল তাদের ভক্তদেরও। এখন প্রেমের কোনও রেশ নেই। দুজনেই আলাদা করে নিজের মতো ভালই আছেন।

কিন্তু দর্শক এখনও দুজনকে আবার একসঙ্গে দেখতে পেলে খুশিই হবে। আর সেই ইচ্ছেই পূর্ণ হতে চলেছে। সাবেক প্রেমিক-প্রেমিকা এক হচ্ছেন ফের। রণবীর ও ক্যাটরিনা আবার একসঙ্গে কাজ করতে চলেছেন। বি-টাউনে কান পাতলেই এই খবর শোনা যাচ্ছে। তবে কোনও ছবিতে নয়। একটি মোবাইল ফোনের বিজ্ঞাপনে তারা একসঙ্গে কাজ করবেন বলে জানা গিয়েছে। তবে ক্যাটরিনা রণবীর একা নয়

। তাদের রসায়নকে আরো ফুটিয়ে তুলতে থাকবেন র‌্যাপার বাদশা। ক্যাটরিনা ও রণবীরকে শেষ একসঙ্গে দেখা গিয়েছিল অনুরাগ বসুর ছবি ‘জগ্গা জাসুস’-এ। বক্স অফিসে সেই ছবি খুব ভাল কাজ না করলেও সমালোচক মহলে প্রশংসা কুড়িয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *