যিনি রাঁধেন, তিনি ঘরও বাঁধেন। বিনোদন জগতের তারকাদের ক্ষেত্রে এই কথাটি যথার্থ। কেননা অভিনয় করতে হলে তাদের ঘরে বাইরে বিভিন্ন দিকে পারদর্শী হতে হয়। আর এই বিষয়টির প্রমাণ দিলেন টালিউডের জনপ্রিয় তারকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। শাড়ি পরে ফুটবল খেলতে নেমে এক শটে গোল করেছেন তিনি।

শাড়ি পরে, খোলা চুলে ফুটবল খেলতে নেমেছিলেন অভিনেত্রী। সেই ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি ইন্সটাগ্রাম আইডিতে শেয়ার করেছেন অভিনেত্রী নিজেই। এই দক্ষতাকে ‘ভার্সাটাইলিটি’ বলে উল্লেখ করেছেন অভিনেত্রী।

শ্রাবন্তীর এই দক্ষতায় মুগ্ধ হয়েছেন ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। কমেন্টে কেউ লিখেছেন ‘বাঙালি মেয়েরা সব পারে’। কেউ আবার লিখেছেন, ‘নাইস গোল’। কেউবা লিখেছেন, দিদি আপনি দেখিয়ে দিলেন।’

ভারতীয় গণমাধ্যম জানায়, সম্প্রতি কলকাতার একটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনে গিয়েছিলেন নায়িকা। শ্রাবন্তীর গোলের মাধ্যমে আয়োজনে যোগ হয় নতুন মাত্রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *