রাজধানীর মোহামেডান ক্লাব, আরামবাগ ক্লাব, দিলকুশা ও ভিক্টোরিয়া ক্লাবে অভিযান চালাচ্ছে পুলিশ। আজ রোববার (২২ সেপ্টেম্বর) দুপুর থেকে এই অভিযান শুরু হয়। এর আগে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শফিকুল ইসলাম বলেছিলেন, ক্যাসিনো মালিক ও এর সঙ্গে জড়িতরা যত প্রভাবশালীই হোক না কেন, তাদের ছাড় নেই। তাদের আইনের আওতায় আনা হবে। রাজধানীতে জুয়ার আসর বসতে দেয়া হবে না। র্যাব অভিযান শুরু করেছে পুলিশও অভিযান চালাবে। সেসময় তিনি আরও বলেন, এরই মধ্যে একটি জোনের তালিকা আমি পেয়েছি। অন্য জোনের তালিকাও করা হচ্ছে। র্যাব যেমন অভিযান শুরু করেছে তেমনি পুলিশের ভূমিকাও একই রকম। ক্যাসিনোতে যারা জুয়া খেলতে আসেন তারাই মাদক সেবন করছেন। ক্যাসিনো যদি বন্ধ হয়ে যায় তাহলে সেখানে মাদক সেবনও বন্ধ হবে। Post navigation মাদকসেবী আটক হলেই লেখা হবে ‘মাদক ব্যবসায়ীর বাড়ি’ কুষ্টিয়ায় মাদক মামলায় ৫ জনের যাবজ্জীবন