Breaking
Sat. Jul 18th, 2026

গাইবান্ধায় চাপাদহ বি.এল উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন

গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের চাপাদহ বি.এল উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে বিভিন্ন ধরণের তোড়ন ও আলোক সজ্জার মধ্য দিয়ে বৃহস্পতিবার নানা কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল পবিত্র কোরআন তেলায়াত ও গীতা পাঠ, জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, র‌্যাপেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিদ্যালয় কর্তৃপক্ষ ও শতবর্ষ পূর্তি উদযাপন কমিটি এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন।
শতবর্ষ পূতি উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিদ্যালয় সংলগ্ন পাঁচ জুম্মা বাজারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে বিদ্যালয় চত্বরে ম্যানেজিং কমিটির সভাপতি মো. খবির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন বিশেষ অতিথি জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জেবুন নাহার, জেলা শিক্ষা অফিসার মো. এনায়েত হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাজেদুর রাজ্জাক, সহকারি প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, সহকারি শিক্ষক মোস্তাফিজুর রহমান জুয়েল প্রমুখ। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানটি উপস’াপন করেন অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মাসুদুন্নবী লিপন।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *