শোবিজ ডেস্ক:প্রায় আড়াই মাস ঘরবন্দী থাকার পর কাজে ফিরলেন আবেদনময়ী মডেল ও অভিনেত্রী সেলিনা আফ্রি। জাগো এন্টারটেইনমেন্ট চ্যানেলের জন্য ‘ফ্যাশন এন্ড লাইফস্টাইল’ শীর্ষক একটি নন ফিকশনের কাজ করলেন তিনি। রাজধানীর নিকেতনে ৩০ মে শুটিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন মাসুদ জাকারিয়া সাবিন।আফ্রি এ প্রসঙ্গে বলেন, দীর্ঘদিন পর কাজ করলাম। নির্মাতা মাসুদ জাকারিয়া সাবিনের সাথে এর আগে ‘ব্রেভার’ এর একটি কাজ করেছিলাম ভালোবাসা দিবসে। এবারের কাজটিও ভালো হয়েছে। শীঘ্রই অনুষ্ঠানটি জাগো এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রচার হবে।গ্ল্যামার গার্ল আফ্রি নির্মাতাদের ধন্যবাদ জানিয়ে বলেন, কাজটির জন্য আমি মাসুদ ভাইর পাশাপাশি সহকারী পরিচালক অর্ক রহমানকেও ধন্যবাদ জানাতে চাই। তারা স্বাস্থ্যবিধি মেনে পুরো কাজ সম্পন্ন করেছেন।উল্লেখ্য, লকডাউনে থেকে ঈদ উপলক্ষে আফ্রি দুটো কাজ করেছেন। একটি শর্টফিল্ম ‘অমূলপ্রত্যক্ষ’ অন্যটি নুসরত ফতেহ আলি খানের ‘আফরিন’ গানটির কভার ভিডিও। দুটো কাজই তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রকাশ করা হয়েছে। Post navigation তারকা যখন ঘরে পরিবারের সদস্যদের সঙ্গে সময় পার করছি -সাইমন সাদিক এসএসসি’তে ছেলের সাফল্যে গর্বিত বাবা মিজানুর রহমান ও মা রিতা রহমান