করোনা ভাইরাসের মহামারী পরিস্থিতিতে সৃষ্ট সংকটে স্থবির জনজীবন। এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কর্মহীন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। এসব মানুষের পাশে দাঁড়ানোই এখন মানবিকতার সবচেয়ে বড় পরিচয়। ঢাকা-১৬ আসনের মাননীয় এমপি, আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লাহ্’র নির্দেশ ক্রমে নগদ অর্থ সহ ধারাবাহিক ত্রাণ বিতরণ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন ঢাকা মহনগর আওতাধীন, পল্লবী থানা অন্তর্গত ২নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, এইচ এম সাইফুল ইসলাম। করোনা প্রাদুর্ভাবের প্রথম থেকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে নিরন্তর ছুটে চলছেন । কখনো ত্রাণ নিয়ে, কখনো নগদ অর্থ নিয়ে, কখনোবা মোবাইল ফোনে মানুষের সংকটের কথা শুনে ছুটে যাচ্ছেন তাদের কাছে। মানবতার সেবায় এইচ এম সাইফুল ইসলাম এমন কার্যক্রম এরই মধ্যে সংগঠনের নেতাকর্মীদের বিপুলভাবে উজ্জীবিত করেছে। ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি সংগঠনের পক্ষ থেকেও চলছে তার এই নিরন্তর ছুটে চলা। এইচ এম সাইফুল ইসলামের সহযোগীরা জানান, করোনা প্রাদুর্ভাবের পর থেকে ব্যক্তিগত উদ্যোগে এখন পর্যন্ত প্রায় ৫০টি পরিবারের মানুষের কাছে পৌঁছে দিয়েছেন ত্রাণ সহায়তা। করোনা প্রাদুর্ভাবের প্রথম থেকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে নিরন্তর ছুটে চলছেন:সাইফুল এ সম্পর্কে এইচ এম সাইফুল ইসলাম আরও বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ও নির্দেশনা অনুযায়ী করোনা মোকাবিলায় প্রতিনিয়ত কাজ করছে মাননীয় এমপি ঢাকা-১৬ এর আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লাহ্। এই সংকটে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ খুব সংকটে আছে। শুধু নিম্ন আয়ের নয়, মধ্যবিত্ত অনেক পরিবার আছে যারা খুব সংকটে দিন কাটাচ্ছে, অথচ তারা মুখে বলতে পারছে না। এসব মানুষকে খুঁজে খুঁজে তাদের জন্যও কিছু করার চেষ্টা করছি। জাতির এই সংকটে আমাদের মানবিকতার হাতটা বাড়িয়ে তাদের পাশে দাঁড়ানোটা জরুরী। সংগঠন এবং ব্যক্তিগত উদ্যোগে তাদের জন্য কাজ করে যাচ্ছি। করোনার বিরুদ্ধে জয়ী না হওয়া পর্যন্ত মাননীয় এমপি আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লাহ্’র মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর এই কর্মসূচি অব্যাহত থাকবে। Post navigation করোনায় আক্রান্ত এক লাখ ছাড়িয়েছে বাংলাদেশ বর্ষায় সর্দি-কাশি নিমিষেই দূর করবে তুলসী