আসছে তাদের নজরবন্দি

দেশের করোনা পরিস্থিতির জন্য দীর্ঘদিন গান থেকে দূরে ছিলেন হালের মেধাবী কন্ঠশিল্পী ও সাংবাদিক সানি আজাদ। তবে কাজ-কর্ম কিছুটা যখন স্বাভাবিক হওয়ায় আবারো নতুন গান নিয়ে আসছেন তিনি। ইতিমধ্যেই ‘নজরবন্দি’ শিরোনামের নতুন গানটির সকল কাজও সম্পন্ন। গানটির কথা লিখেছেন- সাংবাদিক ও গীতিকবি মিজান মালিক। সুর করেছেন- কন্ঠশিল্পী ও সুরকার মাসুম এবং মিউজিক করেছেন-সঙ্গীত পরিচালক আদনান ভূইয়া। গানটি অচিরইে ‘সিডি চয়েস মিউজিক’র ব্যানারে বাজারে আসবে। এমনটাই জানালেন সানি। বললেন, দেশের করোনা পরিস্থিতির জন্য অনেকদিন গান থেকে একটু দূরে ছিলাম। কিন্তু দেশ পুরোপুরি স্বাভাবিক না হলেও কাজ-কর্ম কিছুটা স্বাভাবিক হয়েছে। তাই আবারো নতুন গান নিয়ে আসছি। এটি আমার ১৯ তম মৌলিক গান। এবারের গানটির কথাও সুন্দর। আশা করছি; এবারের গানটিও সবার ভালো লাগবে। ধন্যবাদ ‘সিডি চয়েস মিউজিক’র কর্নধার এমদাদ ভাইকে। আমাকে দিয়ে এবারও সুন্দর একটি গান করানোর জন্য। উল্লেখ্য-এর আগে সানি আজাদের ‘আমার যেদিন মরণ হবে’, ‘দুই জীবন’ ,‘আঁধার’, ‘বেবী’সহ বেশ কয়েকটি গান বেশ আলোচনায় ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *