রিফাত রাহুল খাঁন:মোহাম্মদ আরহাম চৌধুরী সংগীতভূবনে তরুণ প্রজন্মের অন্যতম নাম। ছোটবেলা থেকেই গানের প্রতি প্রবল আকর্ষণ করতো। সম্প্রতি তিনি সিয়াম সরকার জানের কথা ও( তামিল সংগৃহীত মূল ভাবনা) সুর করা এবং রিপন খানের সংগীতায়োজনে ” গ্রীণ সিগন্যাল” নামের একটি গানের শুটিং সম্পন্ন করেছেন। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন রিপন খান। আরহাম চৌধুরীকে গানটিতে মডেল হিসেবেও দেখা যাবে। এ গানটিতে আরহাম চৌধুরীর বিপরীতে মডেল হিসেবে কাজ করেছেন “সেরা নাচিয়ে খ্যাত” মন্দিরা চক্রবর্তী। গানটি প্রসঙ্গে আরহাম চৌধুরী বলেন; ” গানটি অত্যন্ত যত্নসহকারে গেয়েছি। জীবনের প্রথম মিউজিক ভিডিও নিয়ে বেশ আশাবাদী ও উৎফুল্লতা কাজ করছে। গল্পটি প্রেমের গল্প। আশা করবো দর্শকদের ভীষণ ভালো লাগবে।গানটি আগামীকাল আরহাম চৌধুরীর নিজস্ব ইউটিউব চ্যানেল ও নিজস্ব ফেসবুক পেইজে প্রকাশিত হবে।গানটি প্রযোজনা করেছেন মুনা চৌধুরী। উল্লেখ্য; আরহাম চৌধুরী দেশের বাহিরে গান করেছেন।যেমন:IFLC ; নিউইয়র্ক;জার্মানি ;বেলজিয়াম ;রোমানিয়া;যুক্তরাষ্ট্র ;যুক্তরাজ্য ;ফ্রান্স; সুইজারল্যান্ড; ইউএই; সুইডেন প্রভৃতি রাষ্ট্রে গান করে দর্শকদের মন জয় করেছেন। বাংলাদেশেও ভালো মানসম্মত কাজ করে এগিয়ে যেতে চান। Post navigation ইমরান-মাহদি-অন্তু করিম-বৃষ্টির ‘বলেছে মন’ ঈদে আসছে সজীব রুম্মানের “আমার আকাশ”