সিলেটের গোয়াইনঘাটে ব্যটারিচালিত অটোবাই চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার ভোরে কাটাখাল এলাকায় ছেলের বস্তাবন্দি লাশ দেখতে পেয়ে পিতা পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
পুলিশ ও স্জাহানীয় সূত্রে জানা গেছে, গোয়াইনঘাট উপজেলার ৪ নং লেঙ্গুড়া ইউনিয়নের নিয়াগুল গ্রামের আবুল কাসেমের ছেলে শাহীন আহমদ (১৪) রোবার সন্ধ্যায় ব্যটারিচালিত অটোবাইকে যাত্রী নিয়ে সালুটিকর-গোয়াইনঘাট সড়কে বঙ্গবীরের উদ্দেশ্যে রওয়ানা দেন। রাত ১০টা পর্যন্ত সে বাড়িতে ফিরে না আসায়, তার পিতা আবুল কাশেম আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খুঁজেও তার কোন খবর পাননি। খোঁজাখুঁজির এক পর্যায়ে রোববার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে বঙ্গবীর পয়েন্টের অদূরে শাহীনের অটোবাইকটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। এসময়ে অটোরিকশাটির ব্যাটারিসহ বিভিন্ন যন্ত্রাংশ পাওয়া যায়নি। এসময় নিহত শাহীনের বাবা একা একা সালুটিকর-গোয়াইনঘাট সড়কের আশপাশের খালগুলোতে ছেলেকে খুঁজতে থাকেন। একপর্যায়ে সালুটিকর-গোয়াইনঘাট সড়কের কাটাখাল সেতু সংলগ্ন ছোট ব্রিজের পার্শ্ববর্তী স্থানে শাহীনের জুতা দেখতে পান তার বাবা। এসময় অদূরেই অবস্থিত খালে শাহীনের বস্তাবন্দী লাশ চোখে পড়লে তিনি পুলিশে খবর দিলে গোয়াইনঘাট থানা পুলিশ সোমবার ভোরে ঘটনাস্থলে এসে শাহীনের লাশ উদ্ধার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *