শোবিজ ডেস্ক :২০০৯ সালে মুক্তিপায় নির্মাতা আব্দুল মান্নানের পরিচালনায় রিয়াজ-শাবনুর জুটি অভিনীত সিনেমা ‘মন বসে না পড়ার টেবিলে’। ২০২০ সালে এসে এবার নবাগত নায়িকা শাহ হুমায়রা সুবাহ এবং অভিনেতা আশিক চৌধুরীকে নিয়ে পরিচালক আব্দুল মান্নান নির্মাণ করছেন ‘মন বসেছে পড়ার টেবিলে’ সিনেমা।

এ সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করবেন চিত্রনায়ক আশিক চৌধুরী ও শাহ হুমায়রা সুবাহ। শনিবার (১৯ ডিসেম্বর) বিকেলে জমকালো আয়োজনে মধ্য দিয়ে রাজধানীর একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়ে গেল সিনেমাটির মহরত ।

হুমায়রা সুবাহ বলেন, ছবিতে আমাকে দেখা যাবে স্কুল পড়ুয়া ফাঁকিবাজ একটা মেয়ের চরিত্রে। যে সব সময় পড়ালেখা না করে ফাঁকি দেয়। একটা পর্যায়ে পড়ায় মন বসে। রোমান্টিক গল্পে নির্মিত হচ্ছে সিনেমাটি। রিয়াজ-শাবনূর জুটির ‘মন বসে না পড়ার টেবিলে’র দৃশ্য বলা যেতে পারে। গল্পটি শুনে ভালো লেগেছে। দর্শকের পছন্দ হবে।

আশিক চৌধুরী বলেন, সিনেমায় আমি একজন শিক্ষকের চরিত্রে অভিনয় করব। লেখাপড়ার জন্য ঢাকায় এসে টিউশন করি। সিনেমার নায়িকা সুবাহ পড়ালেখায় খুবই দুর্বল পাশ করানোর দায়িত্ব আসে আমার উপর। এমনই একটি মজার গল্প নিয়ে ছবিটি।

মাহি কথাচিত্র প্রযোজিত ছবিটি ফাইটিং দৃশ্য দিয়ে আগামী ২১ তারিখ থেকে ঢাকার বিভিন্ন লোকেশনে শুটিং শুরু হবে। এরইমধ্যে এ প্রযোজনা প্রতিষ্ঠানের ‘সুজুকি’ ও ‘প্রেমে অনেক জ্বালা’ নামের দুটি চলচ্চিত্র নির্মাণ শেষ হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *