শোবিজ ডেস্ক :তারকা শিল্পীদের উপস্থিতিতে যাত্রা শুরু হলো আরজি লাইফস্টাইলের। রবিবার রাজধানীর যমুনা ফিউচার পার্কের ২য় তলায় উদ্বোধন করা হয় এই শোরুমের।
এ সময় উপস্থিত ছিলেন—চিত্রনায়ক শাকিব খান, চিত্রনায়িকা বিদ্যা সিনহা সাহা মিম, অভিনেতা-প্রযোজক নজরুল রাজ, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, ময়মনসিংহ-১১ আসনের কামিজ উদ্দিন আহমেদ, রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম, রংধনু গ্রুপের ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, পরিচালক মিজানুর রহমান, এশিয়ান টিভির চেয়ারম্যান হারুনুর রশিদ প্রমুখ।
রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, আমাদের অঙ্গপ্রতিষ্ঠান আরজি লাইফস্টাইল। আশা করি, সবার ভালোবাসা পেলে সুনামের সঙ্গে সামনে এগিয়ে যাবে। সব সময় চেষ্টা থাকবে—ক্রেতাদের চাহিদা অনুযায়ী নতুন নতুন ডিজাইনের পণ্য উপহার দেওয়ার। রংধনু গ্রুপ ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের ব্যবসায় বিনিয়োগ করবে।
প্রসঙ্গত, আরজি লাইফস্টাইলের নতুন শোরুমটি যমুনা ফিউচার পার্কের দ্বিতীয় ফ্লোরের ৩০-৪৪ নং দোকানে অবস্থিত।
