শোবিজ ডেস্ক :২০১৮ সালের লাক্স-চ্যানেল আই চ্যাম্পিয়ন মিম মানতাসা। একটু একটু করেই তিনি অভিনয়ে ব্যস্ত হয়ে উঠছেন। আজ বড়দিন। বড়দিন উপলক্ষে বিশেষ টেলিফিল্ম ‘অনুধাবন’ নির্মাণ করেছেন এ সময়ের তরুণ মেধাবী নির্মাতা প্রীতি দত্ত। গত মঙ্গল ও বুধবার রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে টেলিফিল্মটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। এটি রচনা করেছেন দয়াল সাহা। মিম মানতাসা এতে অভিনয় করেছেন সারা চরিত্রে। মিমের বিপরীতে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক। আজ বিকাল ৩টা ৫ মিনিটে চ্যানেলে আইতে প্রচার হবে সাজ মুনতাসীর প্রযোজিত এ টেলিফিল্মটি। এতে অভিনয় প্রসঙ্গে মিম মানতাসা বলেন, ‘প্রীতি দিদির নির্দেশনায় এবারই প্রথম আমার কোনো টেলিফিল্মে কাজ করা। তিনি সত্যিই অনেক যতœ নিয়ে কাজটি করেছেন। এর আগে মনোজ দাদার সঙ্গে কাজ করেছি। তিনিও খুব সহযোগিতাপরায়ণ। আমরা গল্পটাকে আমাদের অভিনয়ের মধ্য দিয়ে ভালোভাবে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি দর্শকের ভালো লাগবে।’
ছবি সংগৃহীত
