মারুফ সরকার ,বিনোদন প্রতিনিধি : তরুণ গায়ক মেজবার কন্ঠে প্রকাশ পেয়েছে নতুন গান ‘ফটো’। দেশবরেণ্য গীতিকার অনুরূপ আইচের লেখা ও সুরে ফটো গানটি প্রকাশ পেয়েছে ‘আইচ সং’ এর ইউটিউব চ্যানেলে। গানটির সংগীত পরিচালনা করেছেন মোশারফ। এ প্রসঙ্গে মেজবা বলেন, অনুরূপ আইচের গান গাইতে পারাটাও একটা সৌভাগ্যের ব্যাপার। এর আগে উনার লেখা আমার প্রথম গান ‘বৃষ্টি ঝরছে’ প্রকাশ পেয়েছিল অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতা থেকে। সেই গানে ভালো সাড়া পাওয়ার পর ‘ফটো’ গানটি করলাম। এটা মজার একটা গান। আশাকরি সবারই ভালো লাগবে। মেজবার নতুন গান ‘ফটো’ সম্পর্কে অনুরূপ আইচ বলেন, মেজবা মধ্যে গানের প্রতি অদম্য এক ভালোবাসা আছে। যা আমাকে মুগ্ধ করেছে। তার আন্তরিকতার কারণেই ‘ফটো’ গানটি প্রকাশ পেয়েছে। এই গানে ভালো সাড়া পাচ্ছি। করোনার প্রকোপ কমলে এই গানের সুন্দর ভিডিও উপহার দেয়ার ইচ্ছা আছে আমাদের। ‘ফটো’ গানের লিংকঃ https://www.youtube.com/watch?v=pC10reEv3oQ Post navigation নতুন বিজ্ঞাপনে শিপন – নিহা থাকার বাড়ি নেই পেন্সের, অলস সময় কাটছে বন্ধুর বাসায় সোফায় গড়াগড়ি দিয়ে