অনলাইনে জুয়া (বেটিং) পরিচালনাকারী বাংলাদেশি এক মাস্টার এজেন্টকে আটক করেছে ডিবি পুলিশ। তবে প্রাথমিকভাবে তার বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে তাকে আটক করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) ফারুক হোসেন জানান, অনলাইনে জুয়া পরিচালনাকারী বাংলাদেশি মাস্টার এজেন্টসহ একাধিক জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, তাদের বিষয়ে বুধবার (২৩ ফেব্রুয়ারি) ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে
