শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় ঘাম একটি স্বাভাবিক বিষয়। আর ঘাম থেকে ঘামের দুর্গন্ধ হওয়াটাও স্বাভাবিক। তবে একটু খেয়াল করলে দেখবেন, এক এক জনের ঘামে, এক এক রকম গন্ধ হয়। কেন এমন হয়, তা কি কখনও ভেবে দেখেছেন
ঘাম থেকে দুর্গন্ধ হওয়ার প্রধান কারণ হল ত্বকে উপস্থিত ব্যাকটেরিয়া। আর এক এক জনের ঘামে, এক এক রকম গন্ধ হওয়ার মূল কারণ হলো আপনার ডায়েট লিস্ট। সেই সঙ্গে শারীরিক অবস্থার ওপরও নির্ভর করে এ সমস্যাটি।
তাই বিশেষজ্ঞরা বলছেন, মানুষ যে খাবার খায়,তার গন্ধ ঘামের সঙ্গে শরীরের বাইরে আসতেই পারে। তবে যারা বেশি স্বাস্থ্য সচেতনতার কারণে রান্নায় আদা, রসুন বেশি খান তাদেরই ঘাম হওয়ার প্রবণতা বেশি থাকে।
আরও পড়ুন: রাতে ঘুমানোর পরও সকালে ক্লান্তিবোধ কাটছে না?
বেশি ঘামের পাশাপাশি তাদের ঘাম থেকে দুর্গন্ধও বেশি হয়। তবে ঘামের দুর্গন্ধ কমানোর জন্য রান্না য় কোনোভাবেই আদা, রসুনের পরিমাণ কমানো যাবে না।
এর জন্য ব্যবস্থা নিতে পারেন বিকল্প পদ্ধতির। খাবারে লেবুকে প্রাধান্য দেয়ার পাশাপাশি ভিটামিন সি সমৃদ্ধ কাবার খান। সেই সঙ্গে নিজের পরিচর্যা, পরিষ্কার পরিচ্ছন্নতা বাড়িয়ে তুলুন।
চিকিৎসকরা বলছেন, ঘামের গন্ধ নিয়ন্ত্রণ করা গেলেও পুরোপুরি পাল্টানো কখনওই সম্ভব নয়। তাই গোসলের সময় পানিতে মিশাতে পারেন গোলাপের পানি। ব্যবহার করতে পারেন বডি স্প্রে কিংবা পারফিউমও।
