লোহাগড়া এম এ হক কারিগরি ও বাণিজ্যিক মহাবিদ্যালয়, পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠন

জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলার ঐতিহ্যবাহী লোহাগড়া এম এ হক কারিগরি ও বানিজ্যিক মহাবিদ্যালয় ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার এম এ হক কারিগরি ও বানিজ্যিক মহাবিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন এম এ হক কারিগরি ও বানিজ্যিক মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সৈয়দ জিহাদ আলী ।
কাজী গোলাম মোস্তফার সঞ্চালনায় বক্তব্য দেন ইংরেজি প্রভাসক সোনিয়া মুস্তাফিজ তন্নী, শফিকুল ইসলাম,মিহির কান্তী তরফদার, মো আবু বক্কর সিদ্দিক,মোঃ বাবুল ফকির ছাত্র অভিভাবক মোঃ আশরাফ ইসলাম, মোঃ আকিদুল মোল্লা। বিদায়ী ছাত্র ছাত্রীদের পক্ষে মোঃ তরিকুল ইসলাম, মোঃ হাসিবুল ইসলাম, মোঃ রিমন ইসলাম, মোসাঃ জাঁকিয়া খামন প্রমুখ।
এসময় প্রতিষ্ঠানের অভিভাবকবৃন্দ, শিক্ষক, ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *