বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের সম্ভাব্য একাদ

ওয়ানডে বিশ্বকাপে আজ মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও বাংলাদেশ। এই মুহূর্তে দুই দলই খাদের কিনারে রয়েছে। বাংলাদেশের আশা কার্যত শেষ হয়ে গেছে। অন্যদিকে পাকিস্তানের সেমিফাইনালের রাস্তা খানিকটা হলেও খোলা রাখতে হলে এই ম্যাচে জিততেই হবে। কিন্তু শেষ কয়েকটি ম্যাচে পাকিস্তানের পারফরম্যান্স একেবারেই ভাল নয়। বিশ্বকাপে শুরুটা ভালভাবে করলেও শেষ চার ম্যাচের মধ্যে একটিও ম্যাচ জিততে পারেননি বাবর আজমরা। বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে পাকিস্তানের আত্মবিশ্বাস যে একেবারে তলানীতে এসে ঠেকেছে তা বলার অপেক্ষা রাখে না।
এবারের বিশ্বকাপে প্রথম দুটো ম্যাচ বাদ দিলে কোনো ম্যাচেই পাকিস্তান খুব একটা ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি। শেষ চার ম্যাচে হেরে তারা যে খাদের কিনারে দাঁড়িয়ে রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। এখনো পর্যন্ত মোহাম্মদ রিজয়ানকে বাদ দিলে পাকিস্তানের হয়ে ব্যাটিংয়ে সেভাবে নিজেদের পারফর্ম্যান্স কেউই দেখাতে পারেননি। চলতি বিশ্বকাপের মঞ্চেই সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড গড়েছিল পাকিস্তান। কিন্তু বিশ্বকাপে পরবর্তী ম্যাচগুলোতে সেই ধারা ধরে রাখতে পারেনি পাক বাহিনী।
আজকের ম্যাচ জিতলেও অবশ্য পাকিস্তানের সেমিফাইনালে পৌঁছনো এখন অনেক হিসাব নিকাশের ওপরই দাঁড়িয়ে থাকবে। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। ব্যাটিংয়ের পাশাপাশি পাকিস্তানের বোলিংয়ও সেভাবে সাফল্য নেই। শাহিন আফ্রিদি ১৩টি উইকেট তুলতে পারলেও তার সতীর্থ হারিস রউফ নিজের পারফরম্যান্স দেখাতে ব্যর্থ। সেইসঙ্গে চোট পেয়েছেন হাসান আলি। সব মিলিয়ে পাকিস্তান শিবিরে যে অস্বস্তির অবকাশ নেই তা বলাই যায়।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ
আবদুল্লাহ শফিক, ইমাম উল হক, বাবর আজম, মহম্মদ রিজওয়ান, সাউদ শাকিল, সাদাব খান, ইফতিকার আহমেদ, মহম্মদ নওয়াজ, শাহিন আফ্রিদি, মহম্মদ ওয়াসিম জুনিয়র ও হারিস রউফ।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের