Breaking
Tue. Jul 14th, 2026

‘২১ নভেম্বর ঢাকা সেনানিবাস এলাকায় যান চলাচল সীমিত থাকবে’

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে ২১ নভেম্বর ঢাকা সেনানিবাস এলাকায় যান চলাচল সীমিত থাকবে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর)।

আজ রোববার (১৭ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনানিবাসে নানা কর্মসূচি পালিত হবে। এদিন ঢাকা সেনানিবাসের শহীদ জাহাঙ্গীর গেট থেকে স্টাফ রোড পর্যন্ত প্রধান সড়ক যানজট মুক্ত রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওই দিন সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত এবং দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সেনানিবাস এলাকা দিয়ে যান চলাচল না করতে অনুরোধ জানিয়েছে আইএসপিআর।

তবে সেনানিবাসে অবস্থানকারী ব্যক্তি এবং আমন্ত্রিত অতিথিদের বহনকারী যানবাহনগুলো এর আওতামুক্ত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *