অপারেশন ডেভিল হান্টে আরও গ্রেফতার ৫২৯

যৌথবাহিনীর বিশেষ অভিযানে রাজধানীসহ সারা দেশে এক হাজার ৫০৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে হত্যা, ভাঙচুর, সহিংসতাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মামলা রয়েছে। এ ছাড়া অনেককে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে।

সোমবার বিকালে পুলিশ সদর দপ্তরের জনসংযোগ ও গণমাধ্যম শাখার সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. ইনামুল হক সাগর এই তথ্য জানান। গত রোববার বিকাল থেকে সোমবার বিকাল পর্যন্ত তাদের গ্রেফতার করা হয়।

ইনামুল হক সাগর বলেন, গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্টে’ ৫২৯ জনকে এবং মামলা ও পরোয়ানার অভিযোগে ৯৭৪ জনসহ মোট ১ হাজার ৫০৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, গত ৮ জানুয়ারি মধ্যরাত থেকে পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী, বিজিবি ও আনসারের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী দেশব্যাপী অপারেশন ডেভিল হান্ট শুরু করে। যাদের বিরুদ্ধে মামলা, পরোয়ানা রয়েছে তাদের গ্রেফতারের পাশাপাশি যারা চাঁদাবাজি, দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তাদেরও গ্রেফতার করছে।

এই নিয়ে শুধু অপারেশন ডেভিল হান্টে এখন পর্যন্ত ১০ ফেব্রুয়ারি ৩৩৪ জন, ১১ ফেব্রুয়ারি ৬০৭ জন, ১২ ফেব্রুয়ারি ৫৯১ জন, ১৩ ফেব্রুয়ারি ৫৬৬ জন, ১৪ ফেব্রুয়ারি ৫০৯ জন, ১৫ ফেব্রুয়ারি ৪৭৭ জন, ১৬ ফেব্রুয়ারি ৩৮৯ জন এবং ১৭ ফেব্রুয়ারি ৫২৯ জনসহ মোট ৪ হাজার ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।

তবে প্রথম দিন ৯ ফেব্রুয়ারি ডেভিল হান্টে গ্রেফতারের আলাদা কোনো পরিসংখ্যান দেয়নি পুলিশ সদর দপ্তর। ওই দিন সারা দেশে সামগ্রিকভাবে গ্রেফতার করা হয় ১ হাজার ৩০৮ জন।

আরো দেখুন

মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গ্রাহকের হারিয়ে যাওয়া মানিব্যাগ ও টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছে জনতা ব্যাংক পিএলসি বরগুনার আনসার মারুফ

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: গ্রাহকের হারিয়ে যাওয়া ২২ হাজার টাকাসহ মানিব্যাগ কুড়িয়ে পেয়ে

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির