‘দেশে আইনশৃঙ্খলা রক্ষা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে সরকার। তাই দ্রুত নির্বাচনি রোডম্যাপ তৈরি করে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। সংস্কার আমরাও চাই। এরপর তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে অবিলম্বে নির্বাচন দিতে হবে।

বৃহস্পতিবার বিকালে বরিশাল নগরীর ফজলুল হক অ্যাভিনিউতে বরিশাল দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জনদাবির পরিপ্রেক্ষিতে এ সমাবেশ হয়েছে।

সেলিমা রহমান আরও বলেন, আওয়ামী লীগ দেশের কোনো উন্নয়ন করেনি, তারা লুটপাট ও নিজেদের উন্নয়ন করেছে। এর মধ্য দিয়ে স্বৈরাচারী হাসিনা এ দেশের মানুষের রক্ত চুষে খেয়ে পালিয়েছে। ফ্যাসিস্ট সরকারকে এ দেশে আসতে দেওয়া হবে না। তারা নানা চক্রান্তের অপচেষ্টা করলেও তা সফল হবে না বলে জানান তিনি।

এর আগে বরিশাল জেলার সব উপজেলা ও ইউনিয়ন থেকে দলে দলে মিছিল সহকারে এসে সমাবেশে যোগদান করেন নেতাকর্মীরা।

বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খানের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার।

এছাড়াও বক্তব্য দেন- চেয়ারপারসনের উপদেষ্টা মাসুদ আহমেদ তালুকদার, জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মাহাবুবুল হক নান্নু, জাতীয় নির্বাহী কমিটির সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রওনাকুল ইসলাম টিপু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য শরফুদ্দিন আহমেদ সান্টু, এবায়দুল হক চান, দুলাল হেসেন, আবু নাসের রহমাতুল্লাহ, শহীদ হাসান প্রমুখ। সভার সঞ্চালনা করেন, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহিন।

আরো দেখুন

মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গ্রাহকের হারিয়ে যাওয়া মানিব্যাগ ও টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছে জনতা ব্যাংক পিএলসি বরগুনার আনসার মারুফ

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: গ্রাহকের হারিয়ে যাওয়া ২২ হাজার টাকাসহ মানিব্যাগ কুড়িয়ে পেয়ে

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির