‘পেছনে পুলিশ, সামনে স্বাধীনতা’—বলা ছাত্রীকে জামায়াত আমিরের স্যালুট

সানজিদা চৌধুরী নামে এক শিক্ষার্থীকে স্যালুট জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ‘পেছনে পুলিশ, সামনে স্বাধীনতা’— বলে বক্তব্য দিয়েছিলেন ওই শিক্ষার্থী।

আর তাই শুক্রবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর পল্টনে জামায়াতে ইসলামীর আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ স্যালুট জানানোর কথা জানান তিনি।

জামায়াত আমির বলেন, ‘যারা ৫২’র ভাষা আন্দোলনে অংশ নিয়েছিলেন, তারা তখন প্রতিষ্ঠিত সরকার ও বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছেন। একদিকে ছিল নিরস্ত্র আন্দোলনকারীরা, অন্যদিকে ছিল জনগণের টাকায় কেনা সশস্ত্র পুলিশ ও সেনাবাহিনী। তবুও আন্দোলনকারীরা পিছিয়ে যায়নি।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘চব্বিশের আন্দোলনে আমরা এক ছোট বোনকে দেখেছি, যিনি বলেছিলেন—‘পেছনে পুলিশ, সামনে স্বাধীনতা’। তার নাম সানজিদা চৌধুরী। স্যালুট বোন তোমাকে, স্যালুট। তোমার মধ্যে ৫২ এবং ৭১ এর সাহস রয়েছে। তোমার মতো বোন ও ভাইদের আমাদের খুব প্রয়োজন।’

তরুণদের অবদান স্মরণ করে জামায়াত আমির বলেন, ‘তাদের অবদান কখনো ভুলে যাওয়া যাবে না। তারা এক একটি জীবন্ত ইতিহাস। এমন সৌভাগ্য সবাই পায় না। তাদের ইতিহাস স্মরণ করা আমাদের দায়িত্ব, আর সেই ইতিহাস থেকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর শিক্ষা নেওয়া আমাদের কর্তব্য।’

তিনি বলেন, ‘আজকের এই ছোট আয়োজনের মাধ্যমে আমরা ভাষা শহিদদের স্মরণ করছি। তবে তাদের প্রতি আমাদের দায়িত্ব এখানেই শেষ হয়ে যায় না। বায়ান্নর আন্দোলন শেখায়—যেখানে অন্যায়, সেখানে প্রতিবাদ করতে হয়। আর যেখানে সন্ত্রাস ও ফ্যাসিবাদ, সেখানে প্রতিরোধ গড়ে তুলতে হয়।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘মানুষ বা দল হিসেবে আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নই। যদি আমাদের ভুল হয়, তবে আলোচনার মাধ্যমে সমালোচনা করুন।’

আরো দেখুন

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি- নিম্ন আয়ের মানুষের কাছে ডিমও এখন দামি!

‘সবজির দাম বেশি, ডিমই একটু বেশি খাই। অহন তো ডিমের দামও আগুন। এক হালি

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন উপস্থাপক ও মডেল ইসরাত পায়েল। বিয়ের খবরটি নিজেই সামাজিক