‘অবসরে পাঠানো ডিসিদের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ থাকলে মামলা’

বাধ্যতামূলক অবসরে পাঠানো এবং ওএসডি করা জেলা প্রশাসকদের মধ্যে যাদের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন সিনিয়র সচিব মোখলেস উর রহমান।তবে যাদের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ নেই, তাদের বিরুদ্ধে মামলা হবে না বলেও জানান তিনি।

রোববার সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরের শাসনামলে বিগত তিনটি বিতর্কিত নির্বাচনে যারা জেলা প্রশাসক বা ডিসি হিসেবে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেছেন, এমন শতাধিক কর্মকর্তার অনেককে দায়িত্বহীন বা ওএসডি করা হচ্ছে।

বেশ কয়েকজনকে বাধ্যতামূলক অবসরেও পাঠানো হচ্ছে।

প্রশাসনিক ব্যবস্থা ছাড়াও কারো কারো বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে সরকারের পক্ষ থেকে।

জনপ্রশাসন সচিব দাবি করেন, সরকার কারো বিরুদ্ধেই অবিচার এবং পক্ষপাতমূলক আচরণ করেনি। রাষ্ট্রের স্বার্থে যে সিদ্ধান্ত নেওয়ার শুধুমাত্র সেটাই নেওয়া হয়েছে। সেই তদন্তের ভিত্তিতেই অপরাধ অনুযায়ী সিদ্ধান্ত নেবে সরকার।

তবে ২০২৪ সালের নির্বাচনে যেসব ডিসি রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন, তাদের ব্যাপারে এখন গোয়েন্দা সংস্থা কাজ করছে বলে জানান তিনি।

এদিকে, বিভিন্ন মন্ত্রণালয়ে এখন অতিরিক্ত সচিবের দায়িত্বে রয়েছেন, এমন আরও নয়জন বঞ্চিত কর্মকর্তাকে সচিব করা হচ্ছে শিগগিরই। তারা প্রশাসনের সর্বোচ্চ পদ পাওয়ার যোগ্য বলেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আরো দেখুন

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি- নিম্ন আয়ের মানুষের কাছে ডিমও এখন দামি!

‘সবজির দাম বেশি, ডিমই একটু বেশি খাই। অহন তো ডিমের দামও আগুন। এক হালি

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন উপস্থাপক ও মডেল ইসরাত পায়েল। বিয়ের খবরটি নিজেই সামাজিক

স্কুলে ভর্তিতে আসছে নতুন নিয়ম, তিন বিষয়ে দিতে হবে পরীক্ষা

দেশের সরকারি-বেসরকারি সব বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে পরীক্ষা পদ্ধতি ফিরিয়ে আনতে যাচ্ছে সরকার। ২০২৭ শিক্ষাবর্ষে

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬ শীর্ষ ৫০ উদ্ভাবনে ড্যাফোডিল এআইয়ের ৬ প্রকল্প

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর শীর্ষ ৫০ উদ্ভাবনের তালিকায়