নতুন দলকে যে বার্তা দিলেন ফারুক

বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেছেন, এখন আভাস পাওয়া যাচ্ছে নতুন দল হবে। নতুন দলকে স্বাগতম জানাই। কিন্তু নতুন দল করে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা জনগণ মেনে নেবে না।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রগতিশীল জাতীয়তাবাদী দলের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।

জয়নুল আবদীন ফারুক বলেন, নতুন দলকে স্বাগতম জানাই। কিন্তু নতুন দল করে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা জনগণ মেনে নেবে না। আগে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। নির্বাচিত প্রতিনিধিরাই ঠিক করবে কখন স্থানীয় নির্বাচন হবে। কী কী সংস্কার করা দরকার সেটা জাতীয় সংসদ সদস্যরাই ঠিক করবেন।

সব রাজনৈতিক গণতন্ত্র শক্তির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আসুন ঐক্য গড়ে তুলি। দেশে যাতে আবারও ফ্যাসিস্ট ফিরে আসতে না পারে সে ব্যবস্থা গড়ে তুলি। আমরা যদি সরকার গঠন করতে পারি তাহলে, বাংলাদেশে আর কোনোদিনও ফ্যাসিস্টের জন্ম হবে না। কোনোদিনও সংবাদপত্রের স্বাধীনতা বন্ধ করা হবে না। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করতে পারবে।

ড. ইউনূসকে উদ্দেশ্য করে তিনি বলেন, নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করেন। যদি না করেন তাহলে শেখ হাসিনা আবারও দিল্লি থেকে বসে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করবে। আর এই ষড়যন্ত্র একমাত্র নির্বাচিত জনগণের সরকারই রুখে দিতে পারবে। তাই অনতিবিলম্বে রোডম্যাপ দেন এবং নির্বাচনের ব্যবস্থা করুন।

বিএনপির এই নেতা বলেন, রোজার আগে আবারও যাতে দ্রব্যের উপরে সিন্ডিকেট না হয় সেদিকে আপনাদেরকে (অন্তর্বর্তী সরকার) নজর দিতে হবে।

প্রগতিশীল জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ফিরোজ মো. লিটনের সভাপতিত্বে সংগঠনের মহাসচিব আহমেদুর রহমানসহ আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো দেখুন

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি- নিম্ন আয়ের মানুষের কাছে ডিমও এখন দামি!

‘সবজির দাম বেশি, ডিমই একটু বেশি খাই। অহন তো ডিমের দামও আগুন। এক হালি

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন উপস্থাপক ও মডেল ইসরাত পায়েল। বিয়ের খবরটি নিজেই সামাজিক