শেরপুরে বিএনপি নেতাসহ ৩ জনকে কুপিয়ে জখম

শেরপুর সদর উপজেলায় বিএনপি নেতাসহ তিনজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের অভিযোগ, কেন্দালের জেরে দলীয় প্রতিপক্ষরা এ হামলা চালিয়েছে।

মঙ্গলবার বিকালে উপজেলার কামারিয়া ইউনিয়নের ভীমগঞ্জ এলাকায় মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও শেরপুর সরকারি কলেজের সাবেক এজিএস জাকারিয়া বাদল (৪৭), সোহাগ আলম (৩৫) ও রুহুল। এর মধ্যে বাদল ও সোহাগের অবস্থা গুরুতর হওয়া তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাদলের স্বজন রমজান আলী জানান, মঙ্গলবার বিকালে মোটরসাইকেলযোগে ভীমগঞ্জ বাজার থেকে বাড়ি ফিরছিলেন ওই তিনজন। পথে তাদের মোটরসাইকেল গতিরোধের পর হামলা করেন নুরে আলম ও লুৎফরের অনুসারীরা। ওই তিনজনকে কুপিয়ে সেখান থেকে চলে যান তারা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান। এর মধ্যে বাদল ও সোহাগের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দায়িত্বরত চিকিৎসক ওই দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠায়।

তিনি আরও বলেন, কামারিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক লুৎফর রহমান এবং সাবেক ইউপি চেয়ারম্যান ও কৃষকলীগ নেতা নুরে আলমের সঙ্গে বাদলের দ্বন্দ্ব রয়েছে। সম্প্রতি জেলা বিএনপির গ্রুপিং এ দ্বন্দ্ব বাড়িয়েছে। বাদলকে দমন করতে জেলা কারাগারে থাকা নূরে আলমের সঙ্গে সাক্ষাৎ করেন লুৎফর। সেখানেই হামলার পরিকল্পনা করা হয়।

জেলা পুলিশ সুপার (এসপি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘ওই এলাকায় যৌথবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। সেখানকার পরিস্থিতি শান্ত রয়েছে। হামলাকারীদের ধরতে অভিযান চালানো হচ্ছে।’

আরো দেখুন

কার প্রেমে মগ্ন পূজা চেরী!

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী শহরের কোলাহল ছেড়ে সমুদ্রের অপার নীলিমায় হারিয়ে গেছেন। ব্যস্ত

সংঘাত নয়, প্রতিশোধ নয়—ভালোবাসার মধ্য দিয়ে সমাজ গড়তে চাই: রাষ্ট্রপতি

ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন— সংঘাত নয়, সংঘর্ষ নয়,

ইউক্রেন যুদ্ধ থামানোর আভাস দিলেন ট্রাম্প, পাঠাচ্ছেন জামাতা ও দূত

চার বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধ অবসানের পরিকল্পনা নিয়ে মস্কো ও কিয়েভে যাচ্ছেন মার্কিন

বিশ্বজুড়ে বিপর্যয়ের মুখে চ্যাটজিপিটি

বিশ্বজুড়ে বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয়ের মুখে পড়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটি।

মেসির পর অবসরে আরেক বিশ্বকাপজয়ী ফুটবলার

লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের রেশ কাটতে না কাটতেই এবার অবসরের ঘোষণা দিলেন

ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের

ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ২৪ কোম্পানির নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ