আমতলীতে কৃষকের জমি ক্রয়ের টাকা ছিনিয়ে নিয়ে গেছে সন্ত্রাসীরা

আমতলী(বরগুনা)প্রতিনিধিঃ বরগুনার আমতলীতে জমি ক্রয়ের জন্য এক কৃষকের সাথে থাকা ১ লাখ ৬৫ হাজার টাকা ছিনিেিয় নিয়ে গেছে হারুন ফকির নামের এক সন্ত্রাসী। এঘটনায় কুষক নজির মুন্সী আমতলী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
আমতলী থানায়দেয়া লিখিত অভিযোগ সূত্রে জানা যায়,উপজেলার শারিকখালী গ্রামের মো.নজির মুন্সী বুধবার সকালে জমি ক্রয় করার জন্য ১ লাখ ৬৫ হাজার টাকা নিয়ে আমতলীতে মোক্তারের কাছে আসেন। কিন্তু কাগজপত্র সমস্যার কারনে দলিল করতে না পারয় বিকাল ৩ টার দিকে বাড়ী যাওয়ার পথে আলিশারমোর নামক স্থানে তাদের অটো গাড়ি থামিয়ে আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের যুগিয়া গ্রামের মো.খবির ফকিরের ছেলে ইউনিয়ন শ্রমিক দলের নেতা মো. হারুন ফকির ও তার ভাই জাফর ফকির ও তাদের সাথে থাকা সন্ত্রাসীরা নজির মুন্সীকে মারোধর করে বিব¯্র করে তার সাথে থাকা ১ লাখ ৬৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।এঘটনায় টাকা উদ্ধার ও মারধোরের বিচার চেয়ে আমতলী থানায় লিখিতি অভিযোগ দিয়েছন কৃষক নজির মুন্সী।
কৃষক নজির মুন্সী বলেন, আমি গরীব মানুষ অনেক কষ্ট করে ধারদেনা করে জমি ক্রয়ের জন্য টাকা জোগাড় করেছি সেই টাকা হারুন ফকির আমাকে মারধোর করে নিয়ে গেছে আমি এই ঘটনার বিচার চাই।
এবিষয় অভিযুক্ত হারুন ফকিরের কাছে জানতে চাইলে তিনি মুঠোফোনে তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বিকার করেন।
আমতলী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহাঙ্গির হোসেন বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরো দেখুন

মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গ্রাহকের হারিয়ে যাওয়া মানিব্যাগ ও টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছে জনতা ব্যাংক পিএলসি বরগুনার আনসার মারুফ

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: গ্রাহকের হারিয়ে যাওয়া ২২ হাজার টাকাসহ মানিব্যাগ কুড়িয়ে পেয়ে

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির