bsf_3908কুড়িগ্রামের ফুলবাড়ীর পাশ্ববর্তী মোঘলহাট সীমান্তে নারীসহ দুই বাংলাদেশীকে আটক করেছে বিএসএফ। আটককৃতরা হলেন, উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতারী গ্রামের ছায়েদ আলীর ছেলে আনিছুর রহমান (৩০) এবং  তার স্ত্রী ছবিয়া বেগম (২৭)।

আজ সোমবার দুপুর ১ টায় এ ঘটনা ঘটে । ভারতের দিল্লীর ইট ভাটায় কাজ করে লালমনিরহাট জেলা সদরের মোগলহাট সীমান্তের বিপরীতে ভারতের মরাকুটি এলাকা দিয়ে সীমান্তের আন্তর্জাতিক পিলার নম্বর-৯২৭/৯২৮ এর মাঝ দিয়ে বাংলাদেশের শূন্যরেখায় প্রবেশ করলে ভারতের গিতালদহ  ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাঁদের আটক করে।

আটককৃতদের পরিবার  জানায়, প্রায় এক বছর আগে ভারতের দিল্লীর ইটভাটায় কাজ করার জন্য দালালের মাধ্যমে স্ত্রীসহ ভারতে যান আনিছুর রহমান।  এ ব্যাপারে ৪৫ বিজিবি শিমুলবাড়ী কোম্পানী কমান্ডার মকবুল হোসেন জানান,ঘটনাটি  তাঁরা জেনেছেন। এ ব্যাপারে বিএসএফের কাছে পত্র দেওয়া হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed