image_81412.beet juiceওজন হ্রাস কিংবা শরীরের যত্নে নানা ভ্রান্ত বিষয়ের কবলে আমরা প্রায়ই পড়ে থাকি। এসব বিষয় অনেক সময় শুধু সময় নষ্টই করে না, কিছু বিষয় স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর হয়ে দাঁড়ায়। এক প্রতিবেদনে বিষয়টি তুলে ধরেছে ফক্স নিউজ।

‘জেনেটিক্যালি মডিফাইড’ খাবার ত্যাগ
ভুট্টা ও সয়াবিনসহ বহু শস্যই এখন জেনেটিক পরিবর্তন করা হয়েছে। তবে বহু মানুষ এসব শস্যের নিরাপত্তা নিয়ে চিন্তিত। এ কারণে তারা এসব খাবার ত্যাগ করেন। যদিও এর কোনো প্রয়োজন নেই। কারণ জেনেটিক পরিবর্তন করা শস্য পুরোপুরি নিরাপদ বলেই মন্তব্য করেছেন বহু বিজ্ঞানী।
প্ল্যাসেন্টা পিল
সন্তান জন্মদানের পর অনেক নারীই এ পিলটি গ্রহণ করেন। যদিও এটি তেমন কোনো কাজে আসে না।

image_81412_1.electronic-cigaretteধূমপান ত্যাগের ইচ্ছায় ই-সিগারেট গ্রহণ
ধূমপানের একটি নিরাপদ বিকল্প হিসেবে অনেকেই ই-সিগারেট নামের একটি পণ্য গ্রহণ করেন। অনেকেই মনে করেন এগুলো পান করা ধূমপান ত্যাগের দিকে একধাপ এগিয়ে যাওয়া। কিন্তু এক গবেষণায় দেখা গেছে, যারা এসব পান করেন, এক বছর পরেও তাদের মাঝে ধূমপান ত্যাগের কোনো লক্ষণ দেখা যায়নি। এমনকি তাদের ধূমপানের পরিমাণও কমেনি।

 
ওজন কমানোর উদ্দেশ্যে ময়দার খাবার ত্যাগ
হজমের বিশেষ কিছু গণ্ডগোল যাদের আছে, তাদের খাবারের তালিকা থেকে ময়দা ত্যাগ করার প্রয়োজন হতে পারে। কিন্তু অনেকেই একে ওজন হ্রাসের জন্য হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চান। তবে এ বিষয়টি ওজন হ্রাসের ক্ষেত্রে তেমন গুরুত্বপূর্ণ নয়।
অয়েল পুলিং
আয়ুর্বেদিক রূপচর্চার একটি বিষয় হলো ত্বক থেকে তেল বের করা। এ জন্য এক টেবিল চামচ তেল নিয়ে মুখের চারপাশে মাখিয়ে ২০ মিনিট অপেক্ষা করতে হয়। এর মাধ্যমে অনেকে উপকার পেয়েছেন বলে জানান। তবে বাস্তবে দেখা গেছে এ পদ্ধতি তেমন কোনো উপকার করে না।image_81412_0.images

ইয়ার ক্যান্ডলিং
এ ব্যবস্থায় একটি ভেজা কাপড়ের টিউব কানের ভেতর প্রবেশ করিয়ে তার ওপর জ্বলন্ত মোমবাতি রাখা হয়। যার উদ্দেশ্য কানের ময়লা নিঃসরণ করা। যদিও প্রাচীন চিকিৎসাপদ্ধতির এ উপায়টি তেমন কোনো কাজে আসে না।
অতিরিক্ত অনাহার
ওজন কমানোর জন্য অনেকেই অতিরিক্ত পর্যায়ে খাবার বর্জন শুরু করেন। এর মধ্যে রয়েছে শুধু পানি খেয়েই কয়েকদিন সময় পার করা। এ বিষয়টি স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর।
রক্তের ধরন অনুসারে খাবার নির্বাচন
অনেকেই তাদের খাবারের তালিকা তৈরি করতে রক্তের ধরনের ওপর গুরুত্ব দিয়ে অদ্ভুত এক নিয়ম অনুসরণ করেন। এ নিয়মটি যেমন জটিল তেমন অগ্রহণযোগ্য। কারণ এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *