অপহরণ নাটক সাজিয়ে ফেঁসে গেল গৃহবধূ

images20_4558জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষকে ঘায়েল করতে অপহরণ নাটক সাজিয়ে ফেঁসে গেছেন ঝালকাঠির নলছিটি উপজেলার এক গৃহবধূ। আত্মগোপনে থাকা গৃহবধূ নার্গিস চৌধুরীকে ১০ দিন পর আজ বৃহস্পতিবার সকালে ঢাকার রামপুরা থানার হাজিপাড়া বউবাজার থেকে আটক করে পুলিশ।

বিকেলে ঢাকা থেকে মাইক্রোবাস যোগে তাকে নলছিটি থানায় নিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। নারগিস চৌধুরী নলছিটি পৌর এলাকার অনুরাগ গ্রামের জাকির হোসেনের স্ত্রী।

নলছিটি থানার ওসি তদন্ত মাছুদুর রহমান জানিয়েছেন, গৃহবধূ নারগিস চৌধুরী তার জমি সংক্রান্ত প্রতিপক্ষকে ঘায়েল করতে গত ২৮ এপ্রিল রাতে ঢাকায় গিয়ে আত্মগোপন করেন। পরদিন ২৯ এপ্রিল তার মেয়ে সুমাইয়া আক্তার রিমি মায়ের অপহরণের অভিযোগ করে নলছিটি থানায় একটি মামলা দায়ের করেছিল। মামলা হওয়ার পর মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে মা ও মেয়ের কথোপকথনের সূত্র ধরে পুলিশ ঢাকায় আত্মগোপনে থাকা ওই গৃহবধূকে আটক করে।

 

আরো দেখুন

কার প্রেমে মগ্ন পূজা চেরী!

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী শহরের কোলাহল ছেড়ে সমুদ্রের অপার নীলিমায় হারিয়ে গেছেন। ব্যস্ত

সংঘাত নয়, প্রতিশোধ নয়—ভালোবাসার মধ্য দিয়ে সমাজ গড়তে চাই: রাষ্ট্রপতি

ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন— সংঘাত নয়, সংঘর্ষ নয়,

ইউক্রেন যুদ্ধ থামানোর আভাস দিলেন ট্রাম্প, পাঠাচ্ছেন জামাতা ও দূত

চার বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধ অবসানের পরিকল্পনা নিয়ে মস্কো ও কিয়েভে যাচ্ছেন মার্কিন

বিশ্বজুড়ে বিপর্যয়ের মুখে চ্যাটজিপিটি

বিশ্বজুড়ে বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয়ের মুখে পড়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটি।

মেসির পর অবসরে আরেক বিশ্বকাপজয়ী ফুটবলার

লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের রেশ কাটতে না কাটতেই এবার অবসরের ঘোষণা দিলেন

ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের

ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ২৪ কোম্পানির নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ