রাজধানীর হাজারীবাগ থানা এলাকার একটি ডোবায় ভেসে ওঠা নীল রঙের স্যুটকেসের ভেতর থেকে ১০ থেকে ১১ বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার বেলা ৩টার দিকে হাজারীবাগ থানার পুলিশ লাশটি উদ্ধার করে। হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, ‘আজ বেলা ৩টায় হাজারীবাগের বেড়িবাঁধ কালোনগর এলাকার একটি ডোবায় নীল রঙের একটি স্যুটকেস ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয় লোকজন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্যুটকেসটি উদ্ধার করে এর ভেতরে একটি মেয়ে শিশুর লাশ দেখতে পাওয়া যায়।’ ওসি আরও জানান, লাশটি বিকৃত ছিল। তার পুরো শরীর ওড়না দিয়ে পেঁচানো। লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ ও ধরণ জানা যাবে। Post navigation জমজমাট জুয়ার আসর ॥ বাড়ছে চুরি ছিনতাই ধ্বংস হচ্ছে যুব সমাজ দুই এজেন্টকে কুপিয়ে মাদারীপুরে বিকাশের ১৫ লাখ টাকা ছিনতাই