lash-uddhar_5406রাজধানীর নিউ মার্কেট থানার এলিফ্যান্ট রোড এলাকা থেকে কাজী নওমী শিহাব (২৬) নামে এক ইন্টার্ন চিকিৎসকের লাশ উদ্ধার করেছে নিউ মার্কেট থানা পুলিশ।

আজ সোমবার দুপুর ১টার দিকে নিউ মার্কেট থানার এলিফ্যান্ট রোড সংলগ্ন কঙ্কট ইম্পোরিয়ালের একটি ফ্ল্যাট থেকে শিহাবের লাশ উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে  নিউ মার্কেট থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান জানান, বাসায় শিহাব একাই থাকতেন। সকালে গৃহকর্মী বাসায় এসে তাকে অচেতন অবস্থায় দেখে নিহতের বোনকে খবর দেয়। পরে তাকে উদ্ধার করে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিহাবকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য তার লাশ ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান তিনি।

জানা গেছে, নওমী শিহাব ইন্টার্ন পাস করেছেন বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। বর্তমানে তিনি ব্র্যাক ইউনিভার্সিটি পাবলিক হেলথে মাস্টার্স এ পড়াশোনা করছিলেন। তার বাবার নাম কাজী নজরুল ইসলাম।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *