image_83431_0.vaani kapooবলিউডের অভিনেত্রী বনি কাপুর পর্দায় রোমান্স দৃশ্যে অভিনয় করে সুনাম কামিয়েছেন। কিন্তু বাস্তবে তিনি তাঁর রুপালি পর্দার জগতের চরিত্র থেকে ভিন্ন। বাস্তব জীবনে তিনি রোমান্সের সংকটে ভুগছেন। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
বনি ২০১৩ সালের সিনেমা ‘শুধ দেশি রোমান্স’-এর মাধ্যমে বলিউডে পদার্পণ করেন। বনি জানান, তাঁর জীবনে কোনো রোমান্স ঘটেনি। আর এর কারণ হিসেবে রয়েছে পুরুষদের সম্পর্কে তাঁর অতিরিক্ত বাছ-বিচার করার অভ্যাস।

 

শেষ পর্যন্ত বিড়ালের সঙ্গে বনি কাপুর!
বনি বলেন, ‘আমার জীবনে কোনো রোমান্স হয়নি….. কোনো পুরুষের প্রসঙ্গ এলেই আমি খুবই খুঁতখুঁতে হয়ে যাই….. যার অর্থ আমি জানি না, কার সঙ্গে আমি গাঁটছড়া বাঁধব….আশা করি আমি একটা ভালো মানুষ পাব। অন্যথায় শেষ পর্যন্ত আমাকে বিড়ালের সঙ্গেই গাঁটছড়া বাঁধতে হতে পারে।’ তিনি হাসতে হাসতে বলেন, ‘হ্যাঁ….আমি সেসব নারীকে পছন্দ করি, যারা শত শত বিড়াল পালন করে এবং তাদের সঙ্গেই বৃদ্ধ বয়স পর্যন্ত কাটিয়ে দেয়।’
বনির সঙ্গে সাক্ষাৎকারটি হাসির সেশনে পরিণত হয়। কারণ তিনি নিজেই শুধু হাসেন না, অন্যদেরও হাসাতে পারেন।
এক প্রশ্নের জবাবে বনি জানান, তিনি অর্জুন রামপাল ও হৃতিক রোশনের ভক্ত। এ ছাড়া তিনি যখন ছোট ছিলেন তখন অক্ষয় কুমারের ভক্ত ছিলেন।
আগামী সিনেমায় শাহরুখ খানের বিপরীতে অভিনয় করবেন বনি।
এ প্রসঙ্গে বনি বলেন, ‘শাহরুখ খানের সঙ্গে নায়িকার ভূমিকায় কে না অভিনয় করতে চায়?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *