image_1565_5828এক ছাত্রীকে কক্ষ থেকে বিতাড়ন করতে বাঁধা দেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রকে বেধড়ক মারধর করেছে ছাত্রলীগের কয়েকজন নেতা।

গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ দক্ষিণ নীলক্ষেত আবাসিক এলাকায় তাদেরকে মারধর করা হয়।

মারধরের শিকার ঢাবি আইবিএর ছাত্র আসিফ মোহাম্মদ জানান, তার বান্ধবী টুম্পা নীলক্ষেত আবাসিক এলাকার ৯৭নং ভবনের একটি কক্ষে ভাড়া থাকেন। তার সঙ্গে রুমমেট হিসেবে থাকেন আরেক ছাত্রী নিপা। কিছুদিন ধরে নিপার বন্ধু নাবিল টুম্পাকে কক্ষ ছেড়ে দিতে ক্রমাগত হুমকি দিয়ে আসছিল।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল রাত ১১টার দিকে নাবিল ও তার বন্ধু ছাত্রলীগের কেন্দ্রীয় উপ-সম্পাদক মামুন, উপ-পাঠাগার বিষয়ক সম্পাদক ধ্রুব, ঢাবি শাখার সহ-সভাপতি মিথুন চন্দ্র দাস, যুগ্ম-সম্পাদক আল আমিন সহ আট-দশজন মাতাল অবস্থায় ঐ ছাত্রীকে কক্ষ থেকে বের করে দিতে যায়।

এসময় তারা ঐ ছাত্রীকে কক্ষ খালি করতে বিভিন্ন হুমকি দিতে থাকে। খবর পেয়ে আসিফ ও তার দুই বন্ধু ঘটনাস্থলে গেলে তাদেরকে বেধড়ক মারধর করা হয়।

হামলাকারীরা ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগের অনুসারী বলে ছাত্রলীগ সূত্রে জানা গেছে। এ ব্যাপারে জানতে সোহাগকে ফোন দেওয়া হলে তিনি ফোন রিসিভ করেননি।বাপ্র

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *