এখন বাজারে কাঁচা আম পাওয়া যাচ্ছে। এই আম দিয়ে ঘরেই বানিয়ে ফেলতে পারেন মজাদার আচার। আমের আচার সুস্বাদু এবং লোভনীয়। সব বয়সী মানুষের কাছে খোসাসহ আমের আচার খুব প্রিয়। জেনে নিন খোসাসহ আমের আচার বানানোর রেসিপি

যা যা লাগবে: আম ৮টি, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ, হলুদ ১ চা চামচ, কাঁচা মরিচ বাটা ১ চা চামচ, শুকনো মরিচ গুড়ো ১ চা চামচ, সরিষা বাটা ১ টেবিল চামচ, আস্ত পাঁচ ফোড়ন ১ চা চামচ, পাঁচ ফোড়ন বাটা ১ টেবিল চামচ, চিনি আধাকাপ, লবণ স্বাদমতো, তেজপাতা ২ টি, সরিষার তেল ১ কাপ, সিরকা আধা কাপ।

যেভাবে তৈরি করবেন: আম পরিস্কার পানি দিয়ে ধুয়ে চার টুকরো করুন। পানি ঝড়িয়ে হলুদ ও লবণ মাখিয়ে রোদে এমনভাবে শুকাবেন যেন ভিতরটা নরম থাকে। চুলায় অল্প আঁচে ফ্রাইপ্যান কিংবা কড়াইতে তেল দিয়ে দিন। তেল গরম হলে পাঁচফোড়ন ও তেজপাতা দিয়ে বাকি সব বাটা মশলা ছেড়ে দিন। সামান্য পানি দিয়ে মশলা নাড়তে থাকুন, তেল ভেসে উঠলে আম ছেড়ে দিন। আম সিদ্ধ হলে অল্প অল্প করে সিরকা দিন। আম পুরোপুরি সেদ্ধ হলে চিনি দিয়ে নাড়ুন। অল্প তাপে চুলার মধ্যে ১ থেকে ২ ঘণ্টা রেখে দিন। নামিয়ে ঠাণ্ডা করে কাচের বোতলে খোসাসহ আমের আচার সংরক্ষণ করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *