10291073_605318706231799_8084538563966490951_n

উপকরন :

কাঁচা আম – ১ টি (মাঝারি)
ঠাণ্ডা পানি – ৪ গ্লাস
বিট লবন – ১/২ চা চামচ
লবন – স্বাদমতো
কাচা মরিচ – স্বাদমতো
চিনি – স্বাদমতো
লেবুর রস – ১ ১/২ চা চামচ
বরফ কিউব – প্রয়োজনমতো

প্রণালী :
– আমের খোসা ছিলে নিন।
– ছোট ছোট টুকরা করুন।
– ব্লেন্ডারে বরফ বাদে সব উপকরন দিয়ে দিন ।
– চিনি ৩/৪ কাপ . আমের টক ও স্বাদঅনুযায়ী
চিনি দিতে পারেন।
– কাঁচা মরিচ অল্প অল্প করে দিবেন আর ব্লেন্ড করবেন ।
– কাঁচা মরিচ ব্লেন্ড করলে প্রচুর ঝাল বের হয় ।
– আপনারা যদি জুস পাতলা অথবা ঘন করতে চান তবে যে পানির পরিমান দেয়া হয়েছে তার থেকে পানি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন।
– জুস তৈরি হয়ে গেলে ছেকে নিন ।
– বরফ কুচি দিয়ে দিন ।
– ইচ্ছা করলে ফ্রিজে রেখে ঠাণ্ডা করে পরেও বরফ কুচি দিয়ে পরিবেশন করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *