Breaking
Tue. Jul 14th, 2026

আগামীকাল প্রকাশিত হচ্ছে এসএসসি ফলাফল

result_6225২০১৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামীকাল শনিবার। এদিন সকাল ১০টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গণভবনে এসএসসি পরীক্ষার ফলাফলের কপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেবেন। এরপর সচিবালয়ে দুপুর ১টায় সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী।

বেলা ২টা থেকে শিক্ষার্থীরা ফল জানতে পারবে। যে কোনো মোবাইল অপারেটর থেকে এসএমএস করে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল জানা যাবে। ফল জানতে এসএসসি লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পরীক্ষার সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানা যাবে।গত বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ৮৯ দশমিক ০৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল।  জিপিএ-৫ পেয়েছিল ৯১ হাজার ২২৬ জন।

গত ৯ ফেব্রুয়ারি থেকে ২২ মার্চ এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয়। এতে ১৪ লাখ ৩২ হাজার ৭২৭ শিক্ষার্থী অংশ নেয়। ঘোষণা অনুযায়ী গত পাঁচ বছরের মতো এবারো পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই এসএসসির ফল প্রকাশ করা হচ্ছে।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *