sonia_gandhi_6228ভারতের ১৬তম লোকসভা নির্বাচনের ফলাফলে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোটের রেকর্ড ফল বিপর্যয় ঘটেছে। দলটি ইতোমধ্যে নিজেদের পরাজয় মেনেও নিয়েছে। দলটির ইতিহাসে রেকর্ড ফল বিপর্যয়ের মধ্যেও কংগ্রেস প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী প্রত্যাশিত জয় পেয়েছেন। তিনি তার রায়বেরেলি আসন থেকে স্পষ্ট জয় পেয়েছেন।

এদিকে সোনিয়ার ছেলে রাহুল গান্ধীর জয় এখনো নিশ্চিত হয়নি। তবে তিনি বিশাল ভোটের ব্যবধানে এগিয়ে আছেন।

সর্বশেষ প্রাপ্ত ফলাফলে কংগ্রেস নিশ্চিত ১৬টি আসনে জয় পেয়েছে ও ৩০টিতে এগিয়ে আছে। আর কংগ্রেসের জোট ইউপিএ নিশ্চিত ২০টি আসনে জয় পেয়েছে ও ৪২টি আসনে এগিয়ে আছে। অর্থাৎ সর্বসাকুল্যে ইউপিএ জোট ৬০ থেকে ৭০টি আসনে জয় পেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *