image_81917_0-300x189শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে প্রথম আলোর বিশেষ প্রতিনিধি শিশির মোড়লকে মারধরের ঘটনায় করা মামলার আসামি আবু সুফিয়ানকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে তাকে ওই হাসপাতালের কলেজ শাখা থেকে গ্রেফতার করা হয়।
আবু সুফিয়ান শিকদার মেডিকেলে টেলিফোন অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। তাকে ইতিমধ্যে চাকরিচ্যুত কার হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকাল পৌনে চারটার দিকে শিকদার মেডিকেলের কলেজ শাখা থেকে আবু সুফিয়ানকে গ্রেপ্তার করা হয়। তিনি শিশির মোড়লের করা মামলার দুই নম্বর আসামি।
পুলিশ জানায়, মামলার এক নম্বর আসামি সফিউল আজম পলাতক। তাকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মঙ্গলবার শিশির মোড়লকে শিকদার মেডিকেলে ডেকে নিয়ে একটি কক্ষে আটকে রেখে ডা. সফিউল আজম, আবু সুফিয়ানসহ কয়েকজন তাকে মারধর করেন। ডা. সফিউল আলমের কিছু অনয়িমের অভিযোগ পেয়ে সে বিষয়ে যাছাই করতে তার সঙ্গে টেলিফোনে কথা বলতে চাইলে শিশির মোড়লকে হাসপাতাল যেতে বলেন সফিউল।
ডা. সফিউল একই সময়ে ভিন্ন ভিন্ন জায়গায় নিজেকে সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পরিচয় দিয়ে সাইনবোর্ড লাগিয়ে চিকিৎসা দিচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে।নতুন বার্তা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *