বান্দরবানের লামা উপজেলায় দুলা ভাইয়ের সঙ্গে অভিমান করে পেয়ারা বেগম (১৮) নামের এক কিশোরী বিষপানে আত্মহত্যা করেছে। শুক্রবার বিকাল ৫টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। মৃত পেয়ারা বেগম লামা সদর ইউনিয়নের মেউলারচর গ্রামের আবদুর রশিদের মেয়ে। স্থানীয় সূত্র জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় পারিবারিক বিষয় নিয়ে পেয়ারা বেগমকে তার দুলাভাই আবদুর রহিম বকাঝকা করেন। পরে সে অভিমান করে বিষপান করলে আত্নীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এক পর্যায়ে শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল শুক্রবার সন্ধ্যায় দায়িত্বরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। লামা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. হেলাল উদ্দিন ফারুকী বিষপানে পেয়ারা বেগমের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। Post navigation শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৩৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল ও দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ ৭ খুনে তারেক-আরিফের জড়িত থাকার প্রমাণ মিলেছে