fencidil

রাজধানীর সবুজবাগ এলাকা থেকে রিপন বড়ুয়া (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) সদস্যরা। আজ শনিবার দুপুর একটার দিকে বৌদ্ধমন্দিরের বিপরীতে সবুজবাগ ১ম লেনের ৯৪ নম্বর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় রিপনের কাছ থেকে দুই লাখ টাকা মূল্যের ১৯২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। অভিযানটি পরিচালনা করেন ডিএনসি’র সবুজবাগ সার্কেলের পরিদর্শক ফজলুল হক খান।

ডিএনসি’র সহকারী পরিচালক মো. রাশেদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সবুজবাগ ১ম লেনের ওই বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ১৯২ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ রিপন বড়ুয়াকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিপন জানায়, ফেন্সিডিলের চালান সাতক্ষীরা সীমান্ত থেকে ঢাকা আসছে। তিনি অন্য পাচারকারীর মাধ্যমে ফেন্সিডিল সংগ্রহ করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *